ইতালিতে কিকবক্সিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয় রাজগঞ্জের প্রীয়াঙ্কার

Sunday, October 09, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Belakoba: আর্থিক অনটনের মধ্য দিয়ে কষ্ট পেরিয়ে সাফল্যও আবার প্রিয়াঙ্কার। রাজগঞ্জ (Rajganj) ব্লকের প্রিয়াঙ্কা রায় (Priyanka Roy) বয়স এখন তার সবে মাত্র ১৩ বছর। সে চান্দারবাড়ি গুলুকান্ত হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী, ইতালিতে ওয়ার্ল্ড চিল্ড্রেন ক্যাডেট এন্ড জুনিয়র কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে গত ২৯ সেপ্টেম্বর বাগডোগরা থেকে বিমানযোগে দিল্লিতে পৌঁছে ৩০ তারিখ ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। ১ অক্টোবর থেকে ১০ই অক্টোবর ইতালিতে ওই প্রতিযোগিতার আসর চলছে। আর এরই মাঝে আসে খুশির খবর। প্রীয়াঙ্কা তার বিভাগে ব্রোঞ্জ পদক জয়লাভ করে।
খুবই নিন্মবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রীয়াঙ্কার এই সাফল্য খুশি তার পরিবার ও আত্মীয় স্বজনেরা। ইতালি যাওয়ার আগেও অনেক ঝক্কি পোহাতে হয়েছিলো প্রীয়াঙ্কাকে। তারপরেও এই সাফল্যে খুশি প্রীয়াঙ্কার বাবা নৌজেন রায় (Noujen Roy) ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator