Malbazar Flash Flood: বিসর্জনে মর্মান্তিক ঘটনা! হরপা বানে তলিয়ে মৃত্যু ৭ জনের এবং নিখোঁজ বহু

Wednesday, October 05, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিসর্জন চলাকালীন মর্মান্তিক ঘটনা সামনে এলো মালবাজারের মাল নদীতে। জনাগিয়েছে এদিন হঠাৎই হরপা বান চলে আসায় মৃত্যু হল অন্তত ৭ জনের। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। নদীতে আটকে পড়ে বিসর্জনের গাড়ি। আটকে পড়েন বিসর্জন দিতে আসা বহু লোকজন। সূত্রের খবর মৃতদেহ উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশ বা প্রশাসনের তরফে এখন মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি। ঘটনার পরই দ্রুত প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। জানা গেছে, পাহাড় থেকে প্রবল জলস্রোত নামতে থাকায় উদ্ধার কাজে কিছুটা সমস্যা হয়। খবর লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে। গত কয়েকদিন আগেও এই নদীতে হরপা বাণ চলে আসায় একটি ট্রাক ভেসে যায়। আটকে পড়েন দু ’ জন। তাঁদের উদ্ধার করে প্রশাসন। এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে কী করে এই সময় নদীর বিপজ্জনক চরিত্র জানা থাকা সত্ত্বেও বিসর্জনের অনুমতি দেওয়া হল। যদিও বা অনুমতি দেওয়া হয়েছে কিন্তু যথেষ্ট সতর্কতা মূলক ব্যবস্থা কেন নেওয়া হয়নি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator