বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির গজলডোবার টাকিমারিতে

Thursday, October 20, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
আজ অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ২নং টাকিমারি বাজার কমিটির ও শিলিগুড়ি লায়ন্স ক্লাবের যৌথ সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে এলাকার বহু মানুষ চক্ষু পরীক্ষা করাতে ভিড় জমান। অন্যদিকে ক্লাবের সদস্যরা জানিয়েছেন আমাদের এই টাকিমারি এলাকাটি মূলত কৃষিপ্রধান এলাকা। আমাদের ছোট থেকে বড়ো কোনও সমস্যা হলে তা নিরসনের জন্য সুদূর শিলিগুড়ি বা জলপাইগুড়িতে ছুঁটে যেতে হয়। তাই এই এলাকার মানুষের কথা ভেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছে।এতে সাধারণ মানুষেরাও অনেকটা সুবিধে উপভোগ করলেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator