জলপাইগুড়ি রঙধামালি এলাকায় হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

Saturday, October 22, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
গভীর রাতে হাতির হানায় মৃত্যু হল বৃদ্ধের।শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বেলাকোবা রেঞ্জের অধীনস্থ বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন দেউনিয়া পাড়া গ্রামে।মৃতের নাম নীলকান্ত ওঁরাও (৬০)। জানা গিয়েছে, শুক্রবার রাতে দলছুট একটি হাতি এই গ্রামে ঢুকে পড়ে। সেই সময় ঘুমিয়ে ছিলেন নীলকান্ত বাবু। ঘর ভেঙে ভেতরে ঢুকে নীলকান্ত ওঁরাওকে পিষে দেয় হাতিটি।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এরপর খবর পেয়ে বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে হাতিটিকে জঙ্গলে পাঠায়। বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরনের ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের একজনের চাকরির দেওয়া হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator