Jalpaiguri: বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ পেলেন জলপাইগুড়ির কোন কোন পুজো কমিটি? জানেন কি? দেখুন!

Saturday, October 01, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সেরা পুজো তিনটি পুজো কমিটিকে ৫০ হাজার, সেরা মণ্ডপ তিনটি পুজো কমিটিকে ৩০ হাজার, সেরা প্রতিমা তিনটি পুজো কমিটিকে ২০ হাজার ও সেরা সমাজ ও সচেতনতা পুজো কমিটিকে ১০ হাজার টাকার পুরস্কারের চেক তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা, অতিরিক্ত জেলা শাসক বিবেক ভাসমে, সদর মহকুমা শাসক সুদীপ পাল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মিতেন্দ্র ছেত্রী সহ অন্যান্যরা। তবে করা বা, জলপাইগুড়ির কোন কোন দুর্গাপূজা কমিটি পেলো এই পুরস্কার সম্মান দেখে নিন!

রাজ্যের বিশ্ববাংলা শারদ সম্মানের জলপাইগুড়ি জেলা বিভিন্ন প্রান্তের চারটি বিভাগের মোট বারোটি পুজো কমিটিতে পুরস্কৃত করা হল জেলা প্রশাসনের তরফে৷ ষষ্ঠীর সন্ধায় জেলা শাসক দফতরে এক কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেক পুজো কমিটির হাতে ট্রফি ও চেক তুলে দেওয়া হয়। 


সেরা পুজো মিলন সংঙ্ঘ ধুপগুড়ি, জলপাইগুড়ি দেশবন্ধুনগর উত্তরপল্লী সর্বজনীন দুর্গা পুজো কমিটি, ময়নাগুড়ি সানরাইস ক্লাব।

সেরা প্রতিমা ফুলবাড়ি রাজগঞ্জের বটতলা পুজো কমিটি, জলপাইগুড়ি পবিত্র পাড়া শহরতলীর দুর্গা পুজো কমিটি, বাবু পাড়া দুর্গাপুজো এন্ড কালচারাল ক্লাব।

সেরা মণ্ডপ জলপাইগুড়ি পাতকাটা কলোনি কালচারাল ক্লাব ও পাঠাগার, মাটিয়ালি আমরা সবাই সর্বজনীন দুর্গা পুজো কমিটি, শিলিগুড়ির হায়দার পাড়া স্পোর্টিং ক্লাব।

সেরা সমাজ ও সচেতনতা জলপাইগুড়ি নতুন পাড়ার আরজি পার্টি, জলপাইগুড়ি পাতকাটা কলোনি অগ্রনী সংঘ ও পাঠাগার ও ময়নাগুড়ি ওয়েস্ট আনন্দনগর ইয়ুথ ক্লাব।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator