স্বপ্নাদেশে মুসলিম মহিলাকে কালি পূজোর নিদান, হবিবপুর- মুসলিম মহিলার হাতে প্রতিষ্ঠিত কালী পুজো

Thursday, October 20, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মালদাহের হবিবপুরে স্বপ্নাদেশে মুসলিম মহিলার হাতেই পূজো হয় মা শেফালী কালী পুজো। অনেকে মসান কালিও বলে। কালীপূজা হবে তাও আবার মুসলিম মহিলার হাতে?হ্যাঁ অবাক যাওয়ারই কথা। এই কালীপূজা একজন মুসলিম মহিলার হাতেই হয়ে থাকে। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেমকেন্দুয়া গ্রামের রেল লাইন ঘেঁষা এই কালীর স্থান। মুসলিম মহিলার নাম শেফালী বেওয়া।তিনি জানান, প্রায় বছর ৪০ আগে তার খুব অসুখ হয়েছিল এবং কোন ডাক্তার তার রোগ ধরতে পারেননি। হঠাৎ মুসলিম মহিলা শেফালী বেওয়াকে স্বপ্নদেয় মাকালী পুজো করলে তার অসুখ শেরে যাবে। । এই কথা তিনি গ্রামবাসিকে জানালে প্রথমে গ্রামবাসীরা কেউ এই কথা বিশ্বাস করতে চাইনি। মুসলিম কালী পুজো করবে এই কথা ছড়িয়ে পরে এলাকায়। হঠাৎ শেফালী দেবীর শরীরে ভর করে মা কালী। গ্রামবাসিদের সব কথা বলে। তা শুনেই শুরু হয়ে যায় কালীপুজো।গ্রামে যদি কারো অসুখ,অসুবিধা হয় তখন এই শেফালী দেবীর কাছেই ছুটে আসেন গ্রামবাসীরা।তাদের অসুবিধের কথাশেফালী দেবীর শরীরে মা কালী ভর করে এবং তাদের সব অসুখ,অসুবিধা দূর হয়ে যায়। গ্রাম ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে এই মায়ের কাছে ছুটে আসেন অনেক ভক্তরা।ইতিমধ্যে শুরু হয়েছে মাকালীর মূর্তি তৈরি কাজ।এই কালীর পূজো রেল লাইনের ধারে ছোট একটা জায়গায় হয়ে আসছে । শেফালী নাম থেকে কালীর নাম হয়ে গিয়েছে শেফালী কালী পূজা। ভক্তিনিষ্ঠার এই পুজো ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামবাসীরা সকলের সহযোগিতা করেন। মায়ের মূর্তির সামনে থাকা পুকুরে ১৫ দিন পরে বিসর্জন করা হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator