Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
বাঙালির সবথেকে বড়ো পুজো শারদীয়া দুর্গা পুজোর কয়েকদিন পরই হয়, মা লক্ষ্মীর আরাধনা। লক্ষ্মী ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সুখ, সৌভাগ্য, সৌন্দর্য প্রদান করে থাকেন। প্যাঁচা লক্ষ্মীর বাহন এবং তিনি ছয় বিশেষ গুণের অধিষ্ঠাত্রী দেবী। আবার শাস্ত্র মতে বিষ্ণুর শক্তির উৎসও লক্ষ্মী। বিষ্ণুর অবতারের সময় তিনিও কখনও সীতা, কখনও রাধা আবার কখনও রুক্মিণী রূপে জন্মগ্রহণ করেন। শরৎ পূর্ণিমায় তাঁর বিশেষ পূজার্চনা করা হয়। একে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে। অন্য দিকে শরৎ পূর্ণিমা আবার কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত।
কোজাগরী লক্ষী পুজো কবে?
পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়। এবার ৮ অক্টোবর রাত ৩ টে ২৯ মিনিট ৪২ সেকন্ড থেকে শুরু করে ৯ অক্টোবর রাত ২টো ২৫ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যা নাগাদ করাই শুভ।
Advertisement