শুরু হয়ে গেলো রাজগঞ্জ ব্লকের টাকিমারি রাস পূর্ণিমা এবং মেলার আয়োজন

Thursday, October 20, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, রাজগঞ্জ ২০ অক্টোবর ২০২২: রাজগঞ্জ ব্লকের ২নং টাকিমারীর রাসপূজা কমিটির এবং নব মিলন যুব সংঘের পরিচালনায়। রাস মেলার প্রস্তুতি পর্ব শুরু। এদিন তারই খুঁটি পূজার মাধ্যমে রাস পূর্ণিমার পুজো এবং মেলার আয়োজন শুরু করেন ক্লাবের সদস্যরা। জানাগিয়েছে এই মেলায় আন্তর্জাতিক শিল্পী সমন্বয়ে বাউল মেলা হয়ে থাকে। এবারে পা রাখলেন দীর্ঘ ২৪ তম বর্ষে। জানা গিয়েছে এই মেলায় আন্তর্জাতিক শিল্পীরা তথা বাংলাদেশ এমন কি জাপান থেকেও শিল্পীরা এই মেলায় এসে থাকেন। ক্লাবের সদস্যরা জানান গত দু'বছর করোনা মহামারী থাকাকালীন সঠিক মত মেলার আয়োজন করতে পারেনি তবে এবার করোনা মহামারী চলে যাওয়ার পর প্রশাসনের কাছ থেকে মেলার পারমিশন পেয়ে আমরা খুশি। ক্লাবে সদস্য আরো জানান এটি শুধু মেলাই নয় আমরা মনে করি এটি হাজারো মানুষের মিলনের একটি জায়গা, যেখানে হাজারো মানুষের সঙ্গে হাজারো মানুষের সাক্ষাৎকার হয়ে থাকে। জানা গিয়েছে কার্তিক মাসের ২০ তারিখে রাসপূর্ণিমার পুজো হবে এবং ২১ তারিখ থেকে সাত দিন পর্যন্ত চলবে এই মেলা। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator