রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলনী ও বুথ স্তরের বর্ষিয়ান তৃণমূল কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন, বেলাকোবা স্কুলে

Saturday, October 22, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, বেলাকোবা, ২২ সে অক্টোবর ২০২২: এদিন রাজগঞ্জ ব্লকের বেলাকোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলনী ও বুথ স্তরের বর্ষিয়ান তৃণমূল কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনষ্ঠিত হয়। এদিন রাজগঞ্জ ব্লকের প্রতি বুধ থেকে প্রবীণ পর্থীদের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করেন।
মঞ্চে ওঠার পরেই প্রথম মুহূর্তে, মাল নদীতে বিসর্জনে প্রাণ হারানো মানুষদের জন্য ১ মিনিটের নীরবতা পালন এবং শোক প্রকাশ করেন প্রত্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি। বলেন বঙ্গ ভাগ হতে আমরা দেবো না। ২৩এ আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে।
উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি, আইএনটিপিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া, জলপাইগুড়ি তৃণমূল জেলা প্রেসিডেন্ট মহুয়া গোপ, রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেস্বর রায়। জলপাইগুড়ি জেলা ডি.পি. এস. সী চেয়ারম্যান লক্ষমোহন রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা সহ-সভাধিপতি দুলাল দেবনাথ। রাজগঞ্জ তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি এবং রাজগঞ্জ ব্লকের বিভিন্ন বুথের প্রধান পঞ্চায়েত সহ কর্মী সমর্থকেরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator