ফের রেশন দুর্নীতির অভিযোগ, বেলাকোবার শারিয়াম কালীবাড়ি এলাকায়

Thursday, October 13, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, রাজগঞ্জ ১৩ই অক্টোবর: রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের জন্য দেওয়া হয় রেশন সামগ্রী। যার জেরে কিছুটা হলেও নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তদের সাংসারিক জীবনে খাদ্য জোগানের প্রভাব অনেকটাই কম পড়ে সাধারণ মানুষের ওপর।তবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসছে রেশন দুর্নীতির মতো ভুড়ি ভুড়ি অভিযোগ। রাতের অন্ধকারে কোথায় পাচার করা হচ্ছে সাধারণ মানুষের মুখের খাবার?এর পেছনে কাঁদেরই বা হাত রয়েছে? প্রশ্নগুলি কিন্তু বারংবার আমজনতার মনে ভেসে ওঠে। এদিন মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবার গ্রাম পঞ্চায়েতের অধীন সাড়িআম কালীবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড লাগোয়া লাইসেন্স প্রাপ্ত একটি রেশন ডিলার থেকে একটি গাড়ীর মাধ্যমে রেশনের চাল অন্যত্র সড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা।

এই দৃশ্য গ্রামবাসীদের নজরে আসতেই প্রথমে তারা রেশনের চাল বোঝাই গাড়িটিকে আটক করেন, পরবর্তীতে রেশন ডিলারের মালিককে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। যদিও রেশন ডিলার এই ঘটনাকে কোনোভাবেই স্বীকার করতে রাজি নন।এই বিষয়ে রেশন ডিলারের পাল্টা অভিযোগ গ্রামবাসীরা দীর্ঘদিন থেকে চক্রান্ত করে তার বদনাম রটানোর জন্য রেশন দুর্নীতির মতো মিথ্যে অভিযোগ করছেন। অপরদিকে এক গ্রামবাসী গোটা ঘটনার জন্য বিধায়ক খগেশ্বর রায়কে দায়ী করেন। তিনি বলেন রেশন দুনীতি বাবদ খগেশ্বর বাবুও মাসিক কিছু অর্থ পান অভিযুক্ত ডিলারের তরফে। এই বিষয়ে সাংবাদিকদের তরফে খগেশ্বর বাবুকে জিঙ্গাসাবাদ করা হলে তিনি জানান, এক গ্রামবাসী তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator