খবরটি শুনুন
অডিও সংস্করণ
অবশেষে অপেক্ষার অবসান চাকরি প্রার্থীদের। দীর্ঘ অপেক্ষার পর চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার দীর্ঘ কয়েকবছর অপেক্ষার পর অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৪ টেট পাশ তালিকা প্রকাশিত করলো। অবশেষে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নাম প্রকাশ করা হলো। যেখানে মোট ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জন টেট পাশ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলেও তা অসম্পূর্ণ তালিকা, জানিয়ে দেওয়া হলো পর্ষদের তরফ থেকে।
তবে রেজাল্টের লিস্টে অনেক লিস্টে নামের জায়গা আসুম্পূর্ণ থাকায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে পরীক্ষার্থী মহলে, কেন এই অসম্পূর্ণ তালিকা প্রকাশ করল পর্ষদ? তবে এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল জানিয়েছেন, পর্ষদের হাতে এখনও সব তথ্য আসেনি। কিছু তথ্য না থাকার কারণেই এই অসম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। সব তথ্য হাতে আসার পর সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
West Bengal Primary Tet 2014 Pass List:- ডাউনলোড করুন
TET 2014 Pass List 82 Marks:- ডাউনলোড করুন
2014 primary tet result
primary tet result 2014 list 16,500