মাঝরাতে উধাও হয়ে যাওয়া সিমেন্ট উদ্ধার করলো রাজগঞ্জ থানার পুলিশ

Thursday, November 24, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
উল্লেখ্য রাজগঞ্জের একটি সিমেন্ট কারখানার পার্কিং থেকে মাঝরাতে উধাও হয়ে গিয়েছিল সিমেন্ট ভর্তি ট্রাক। সে যেনো আজব চুরি! গাড়ি ভর্তি সিমেন্ট নিয়ে গেছিলো চোরে! কিন্তু রাত গড়ার আগেই গাড়ি থেকে ৩০০ বস্তা সিমেন্ট নামিয়ে ট্রাক আবার ফিরিয়ে দিয়ে গেছিলেন সেই দুষ্কৃতীরা। আর সেই চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। কিছু দুরেই একটি বাড়ির পেছনের ঝোপ থেকে উদ্ধার হল শতাধিক সিমেন্টের বস্তা। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১২৭ ব্যাগ সিমেন্ট। 

মাঝরাতে ৩০০ বস্তা সিমেন্ট চুরি যাওয়া সেই ঘটনার তদন্তে নেমে ন'দিনের মাথায় দুজনকে গ্রেপ্তা‌র করে রিমান্ডে নিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানা থেকে কিছুটা দূরে ভুটকির মগরসুব্বা এলাকার বাসিন্দা মুকুল হোসেনের বাড়ির পেছন থেকে সিমেন্টের বস্তাগুলি উদ্ধার করা গিয়েছে। পুলিশ জানান, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে চুরি যাওয়া বাকি সিমেন্ট বস্তাগুলির কি হল তাও খতিয়ে দেখছে পুলিশ। বাদলাগছ মগরসুব্বা এলাকায় একটি বাড়ির পেছনে ঝোপের মধ্যে লুকানো ছিল সিমেন্টের বস্তাগুলি। ধৃত দু'জনকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে সন্দেহ। তাদের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্রই বাকিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator