বেলাকোবায় মালবাহী গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফাস্টফুড ভ‍্যান

Tuesday, November 15, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা: মালবাহী গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফাস্টফুড ভ‍্যান। সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ বেলাকোবা বাজারের পোস্ট অফিসের সামনে ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজার চত্বরে। এরপরই ঘটনাস্থলে হাজির হয় বেলাকোবা ফাড়ির পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ বেলাকোবা বটতলা থেকে ফাটাপুকুড় গামী একটি মালবাহী গাড়ি যাওয়ার পথে বেলাকোবা পোস্ট অফিসের সামনে একটি ফাস্ট ফুডের ভ‍্যানক ধাক্কা মারে। যদিও এই ঘটনায় কেউ আহত হয় নি। এদিকে ধাক্কা মারার সাথে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার পর ঘাতক গাড়িটিকে আটক করেন পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator