কয়লার আড়ালে পাচারের আগেই উদ্ধার হল গাড়ি বোঝাই লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ

Saturday, November 19, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফের পাচারের আগেই উদ্ধার হল গাড়ি বোঝাই প্রায় ৩০লক্ষ্য টাকার বার্মাটিক কাঠ। এর আগে কাঠের তুষ এবং কাচের আড়ালে কাঠ পাচারের ঘটনা সামনে এসেছিল। এবার সেই তুষ বা কাচ নয় এবার কয়লার আড়ালে পাচার হচ্ছিলো বার্মাটিক কাঠ। তবে বন কর্মীদের ফাঁকি দিতে পারলো না পাচারকারীরা। জানা গিয়েছে এদিন সকাল নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে তদন্ত চালায় বেলাকোবা বনকর্মীরা, জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকায় একটি ট্রাক বোঝাই গাড়িতে প্রায় লক্ষাধিক টাকার বার্মাটির কাঠ উদ্ধার করে বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, তারা দুজনেই হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে। বনদপ্তর সূত্রে খবর, অসম থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator