শিলিগুড়ির বাগ্রাকোটে বিধ্বংসী আগুন

Saturday, November 19, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মোট ৮ থেকে ৯টি সিলিন্ডার ফাটে বলে দাবি স্থানীয়দের। এর জেরে আগুনেক তীব্রতা আরও বেড়ে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে বহু দূর থেকে নজরে পড়ে লেলিহান শিখা। শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ১০০ বসতি। গ্যাস সিলিন্ডার ভেটে প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে। পরে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলরে ৬টি ইঞ্জিন। জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সুভাষপল্লীর রান্না বস্তিতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন জ্বলে ওঠে। এরপরই তা ছড়িয়ে পড়ে। শ’য়ে শ’য়ে বাড়ি, দোকানপাট পুড়েছে এই আগুনে। ঘটনায় তিনজন আহত হন বলে জানা গিয়েছে। রাতেই প্রায় ৮:৩০ নাগাত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator