সাংবাদিকদের জন্য লড়াই করবে সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাব

Sunday, November 06, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার ধূপগুড়ি সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এদিন সম্মেলনের উদ্বোধন করেন ধূপগুড়ি পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। এদিন সম্পাদকীয় প্রতিবেদন পাঠের মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয়। এরপর সভায় একে একে বক্তব্য রাখেন বীরপাড়া, ময়নাগুড়ি, গয়েরকাটা, মালবাজার ও ধূপগুড়ির বিশিষ্ট সাংবাদিক সদস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে ২৩ জনের একটি কমিটি গঠিত হয়৷ সমিতির নতুন সভাপতি হয়েছেন কৃষ্ণ দেব, সম্পাদক অর্ণব সাহা, সাংগঠনিক সম্পাদক আবীর ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ অম্বিকা দত্ত। হিসাব রক্ষক অশোক মিত্র। অফিস সম্পাদক বিপ্লব সাহা ও উৎপল রায়। সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল রায় ও অনুপ কুমার সুরানা।  যুগ্ন পত্রিকা সম্পাদক সুপ্রিয় বসাক ও আব্দুল লতিফ সহ শুভ্রজিৎ বিশ্বাস। এক্সিকিউটিভ সদস্য - শুভাশীষ বসাক,সৌভিক দত্ত, সুভাষ শর্মা, বাবলু রহমান, অতীশ সেন,কৌশিক দাস। প্রেস ক্লাব সভাপতি ডঃ কৃষ্ণ দেব বলেন, "আগামীদিনে ডুয়ার্সের সাংবাদিকদের সমস্যা সমাধানে এবং তাদের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভূমিকা নেবে প্রেস ক্লাব।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator