Fake: মৃত প্রেমিকাকে সিঁদুর দানের ভিডিও! প্রয়াত ঐন্দ্রিলার নয়

November 21, 2022
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
ফেসবুকে ভাইরাল হওয়া ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা মৃতা এক মহিলাকে সিঁদুর পরাতে দেখা যায় এক যুবককে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে ক্যাপশন লেখা হয়, "হাসপাতালে শুয়ে লড়াইটা চলছিল। সবাই প্রার্থনা করছিলেন তাঁর জন্য। সবাই চাইছিলেন একটা মিরাকল হোক। কিন্তু এত দীর্ঘ লড়াইয়ের পরও সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা"
ঘটনাটি সব্যসাচী ও প্রয়াত ঐন্দ্রিলার নয়, ভিডিওর প্রাসঙ্গিক  কিওয়ার্ড সার্চ করে ইটিভি ভারতে ১৯ নভেম্বর ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ভাইরাল ভিডিওটিকে অসমের মরিগাঁওয়ের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, অসমের নওগাঁওয়ের রাহা শহরের প্রার্থনা বোরার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল যুবক বিতুপান তামুলির। বিয়েও ঠিক হয়েছিল তাঁদের। ক্রমশ অসুস্থ হয়ে পড়েন প্রার্থনা। ১৮ নভেম্বর, ২০২২ প্রার্থনা বোরা গোয়াহাটির এক বেসরকারী হাসপাতালে মারা যান। শোকাহত প্রেমিক বিতুপান বিয়ের নিথর প্রার্থনাকে বিয়ে করবেন মনস্থির করেন। প্রার্থনার সিঁথিতে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানান রিতুপান।

বুম ফ্যাক্ট চেক দেখুন, ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট এর প্রতিবেদন দেখুন: 
The world is flat
Advertisement