শিলিগুড়িতে গাছ থেকে বের হচ্ছে দুধ! শেষে যা হলো অবাক করা ঘটনা!

Thursday, November 10, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি এলাকায় এর আগেও নানান অবাক করা ঘটনা চোখে এসেছে। তবে এবার নাকি গাছের থেকে কিনা বের হচ্ছে দুধ! এটা কি সম্ভব? বৃহস্পতিবার শিলিগুড়ির কলেজপাড়ায় ঠিক এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সেখানে স্থানীয় কিছু বাসিন্দার দাবি একটি কৃষ্ণচূড়া গাছ থেকে দুধ বের হচ্ছে। এরপরই সেখানে ভিড় জমে যায়। এমনকি ঘটনার সোরগোল পড়তেই ইতি মতো শুরু হয় পুজো পাঠ এবং ধূপকাঠি জ্বালিয়ে পুজোও। তবে এব্যাপারে শিলিগুড়ি কলেজের উদ্ভিদ বিভাগের অধ্যাপক প্রতিক বসু জানান, কৃষ্ণচূড়া গাছে এধরনের রস বের হয়না। তবে হতে পারে কোনও ইনফেকশনের জন্য তা হচ্ছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator