Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
রাজ্যের জেলা পরিষদে চুক্তিভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই কাজের জন্য। জানা গিয়েছে এই কাজের মাসিক বেতন হিসেবে থাকতে পরে শুরুতেই ২৪ হাজার টাকা। এই কাজের প্রথম পদে রয়েছে ডিসট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেট (Non technical) যার জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ পাবলিক হেলথে ডিপ্লোমা করা থাকা প্রয়োজন। এছাড়াও কম্পিউটারে কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এবং তার সঙ্গে বাংলা ও ইংরেজিতে বলতে, লিখতে ও পড়তে জানতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
দ্বিতীয় পদে রয়েছে ডিসট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেট (Technical)
যার জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোম করা থাকা প্রয়োজন। এছাড়াও কম্পিউটারে কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে বাংলা ও ইংরেজিতে বলতে, লিখতে ও পড়তে জানতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জানা গিয়েছে উভয় পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী। যার বেতন থাকতে পারে উভয় পদের ক্ষেত্রেই প্রতিমাসে বেতন ২৪,০০০/- টাকা। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে ভিসিট করুন (nadiazillaparishad.in) এবং অফিসিয়াল নোটিশটি দেখুন এখানে (ক্লিক করুন)
Advertisement