খবরটি শুনুন
অডিও সংস্করণ
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ(Rajganj Block) ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় রাজবংশী সম্প্রদায়ের সত্য পীর গান করে আসছেন বিগত ৩০বছর যাবৎ। জানা যায় হিন্দু সমাজের মানুষের চাওয়া বা মানত হিসেবে যখন পীর বাবার কাছে কিছু পাওয়ার আশায় মানত করেন সেই চাওয়া বা মানতকে কেন্দ্র করেই সত্য পীর বাবার গানের আয়োজন করে থাকেন রাজবংশী (Rajbangshi) সম্প্রদায়ের মানুষেরা।
এই গান কমিটির এক অন্যরকম সদস্য গনেশ চন্দ্র সরকার জানান মোট ১৫জন সদস্যদের নিয়ে তৈরি আমাদের এই কমিটি।যদিও আমাদের মূল পেশা ক্ষেতমজুর,এর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই গান গাওয়ার আমন্ত্রণ পত্র পাওয়ায় আমাদের গোটা কমিটি সেখানে গিয়ে গান করে সকলের মন জয় করি।তবে আক্ষেপের সুরে এও বললেন,দূর দূরান্ত থেকে কাজের জন্য ডাক পড়লেও আর্থিক দিক থেকে তারা লাভবান হতে পারছেন না,যার ফলে সংসার প্রতিপালনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।আর এই চিন্তায় কার্যত ঘুমাছন্ন গান কমিটির সদস্য গনেশ চন্দ্র সরকার সহ তার সহ কর্মীদের।
গণেশ বাবু আরো জানান,শুনেছি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্পের ঘোষণা করেছেন,যেই প্রকল্পের মাধ্যমে আমাদের মতো শিল্পীদের কিছু মাসিক ভাতা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে।আমরাও যদি সেই প্রকল্পের আওতাভুক্ত হতাম তাহলে আমরাও অনেকটা উপকৃত হতাম।
এর আগে এই ভাতার জন্যে অ্যাপ্লিকেশন দেওয়ার প্রস্তুতি নিলেও কোথায়,কখন কোন দপ্তরে সেই প্রকল্পের নির্দিষ্ট আবেদন পত্র পূরণের পর জমা দেবো সেই বিষয়ে বিস্তারিত না জানার কারণে আবেদন পত্র জমা করতে পারিনি।তবে এই গানের সাথে যুক্ত অন্যান্য সদস্যরা জানিয়েছেন আমরা গানের পাশাপাশি ক্ষেতমজুর করে দিনযাপন করি।যদি রাজ্য সরকারের তরফে শিল্পীদের ভাতা অনুসারে মাসিক কিছু অর্থ দেওয়া হয়,তাহলে আমাদের গান গাওয়ার ইচ্ছেটাও মাত্রায় অনেক গুন বৃদ্ধি পেতো।