ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধা

Saturday, November 26, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো এক বৃদ্ধা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কালচিনি ব্লকের হাসিমারা এলাকায়। সূত্রের খবর, এদিন সকালে সাঁতালি চা বাগানের বাসিন্দা লালো লাকড়া গরু চড়াতে বের হয়।হাসিমারা এমইএস চৌপথি এলাকায় আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী ইণ্টারসিটি ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন বৃদ্ধা।তড়িঘড়ি স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator