হটাৎ আকাশে অদ্ভুত এক আলো, ভিনগ্ররের কিছু? চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়

Thursday, December 15, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এদিন বৃহস্পতিবার সন্ধেবেলা অদ্ভুত ও বিরল এক দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, সাগর-সহ একাধিক এলাকার মানুষজন! সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ আচমকাই আকাশে দেখা যায় অদ্ভুত এক আলো! ঠিক যেন কেউ স্পট-লাইট মারছে। আলোটি উত্তর আকাশ থেকে দ্রুত গতিতে দক্ষিণ দিকে চলে যায়। প্রায় দেড় থেকে দু মিনিট ধরে এই আলো দেখতে পাওয়া যায় আকাশে। ধীরে ধীরে তা মিলিয়ে যেতে থাকে। আলো দেখা যায় ক্যানিংয়ের নানা প্রান্তেও! আলো দেখা যায় ঝাড়গ্রামের আকাশেও।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, আজ, বৃহস্পতিবার ওড়িশার হুইলার্স আইল্যান্ড থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, অগ্নি ৫ মিসাইল (Agni 5 Missile)। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আজ বিকেলে রাজ্যের নানা প্রান্ত থেকে দেখা যাওয়া আলোটি অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণেই দেখা গেছে। এই প্রথম সর্বোচ্চ পাল্লা, ৫০০০ কিলোমিটার রেঞ্জে মিসাইল উৎক্ষেপণ করেছে ভারত। ভারত মহাসাগরে নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া হয়েছে এটি।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নাইট ট্রায়াল (রাতের অন্ধকারে পরীক্ষা) সফল হয়েছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের, যার রেঞ্জ ৫০০০ কিলোমিটারের বেশি। অন্ধকারেও দূরের শত্রুকে সঠিকভাবে নিশানা করতে পারে কিনা, তা পরীক্ষা করে দেখার জন্যই এই উৎক্ষেপণ। এই মিসাইলে আগের থেকে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator