Belakoba: বেলাকোবা হাইস্কুলে দুষ্কৃতি তাণ্ডব

Wednesday, December 07, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
#বেলাকোবা: বেলাকোবা হাইস্কুলে দুষ্কৃতি তাণ্ডব। রাতের অন্ধকারে স্কুলের অফিস হয়ে রয়েছে লন্ডভন্ড। প্রমাণ মুছতে ভাঙ্গা হয় সিসি ক্যামেরাও। জানা গিয়েছে কিছুদিন আগেও স্কুল থেকে সাইকেল চুরির ঘটনা শোনা যায়। ফের দুষ্কৃতি দৌরাত্ম্যে স্কুল কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ। নেশার তাড়নায় কেউ এমন কাণ্ড ঘটাতে পারে কিনা আশঙ্কা। মঙ্গলবার রাতে আবারও অফিসে ঢুকে তছনছ করা হল যাবতীয় জিনিসপত্র। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাতে স্কুলে ঢুকে স্কুলের দরজা জানলা ফ্যান নষ্ট করা হয়েছে। অফিস রুমের সমস্ত জিনিসপত্র তছনছ করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলা হয়েছে।
স্কুলের তরফে রনবীর মজুমদার জানান, হয়ত নেশার তাড়নায় কেউ এমন কাণ্ড ঘটাতে পারে। প্রশাসনকে জানানো হয়েছে। তাদের কঠোর দৃষ্টি না থাকলে চুরি বন্ধ হবে না। কিছুদিন আগেই ওই স্কুলে একাধিক সাইকেল চুরি গিয়েছিল। সেই মর্মে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। কিন্তু তারপরও আবার দুষ্কৃতি তাণ্ডব ভাবাচ্ছে স্কুলের পরিচালন সদস্যদের। স্কুলের প্রধান শিক্ষক কৌশিক ঘোষ বলেন, এর আগেও স্কুলে চুরি হয়েছে। এবারে স্কুলের জিনিসপত্র কে বা কারা তছনছ করেছে বুঝে উঠতে পারছি না। কোনও কিছু খোয়া গেছে কিনা তা এখনও পরিষ্কার নয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator