দূর্ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বেলাকোবায় - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! দূর্ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বেলাকোবায়

দূর্ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বেলাকোবায়

Wednesday, December 28, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Belakoba protested by burning tires on the road to protest the accident
গত রবিবার বড়দিনের রাতে অ‍্যাম্বুলেন্সের ধাক্কায় বেলাকোবা - দশদরগা সড়কে মৃত্যু হয় এক ব‍্যাক্তির এবং আরেকজন গুরুতর ভাবে আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ মঙ্গলবার দুপুর একটার সময় বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বেলাকোবা গ্রামীণ হাসপাতালের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এলাকাবাসীদের পাশাপাশি বিক্ষোভ দেখান দূর্ঘটনায় আহত এবং মৃতের আত্মীয়রা। ঘটনাস্থলে উপস্থিত হয় জলপাইগুড়ি কতয়ালি থানার পুলিশ এবং বেলাকোবা ফাড়ির পুলিশ। প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অবরোধ চলে। পরবর্তীতে বিকেল চারটে নাগাদ কতোয়ালি থানার আইসি আসলে অবরোধ উঠে।

এদিন দুপুর একটা নাগাদ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে রাস্তা অবরোধ করে টায়ার জালিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাদের দাবী ছিল, প্রথমত, বড়দিনের রাতে যে দূর্ঘটনা ঘটেছিল সেই দোষী অ‍্যাম্বুলেন্সের চালককে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, দ্বিতীয়, ওই এলাকায় জুয়া - মদের আসর বন্ধ করতে হবে প্রশাসনকে এবং প্রতিদিন পুলিশি টহলদারী দিতে হবে তৃতীয়ত, ওই এলাকায় দূর্ঘটনা যাতে না ঘটে তার জন্য স্প্রিড বেকার বসাতে হবে এবং সেই সাথে হাসপাতালে নিরাপত্তার জন্য সিভিক - পুলিশের ব‍্যবস্থা করতে হবে। প্রায় ঘন্টা দেড়েক বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কতোয়ালি থানার পুলিশ। কিন্তু অবরোধকারীদের দাবী ঘটনাস্থলে আইসিকে আসতে হবে তা না হলে রাস্তা অবরোধ উঠাবে না বলেও তারা পুলিশকে জানিয়েছে।

এরপর দীর্ঘক্ষণ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন পুলিশ। কিন্তু কোনোভাবেই চিড়েতে জল ভিজল না। প্রায় বিকেল চারটে নাগাদ অবরোধস্থলে এসে উপস্থিত হন জলপাইগুড়ি কতোয়ালি থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে তাদের দাবী দাওয়ার পূরনের আশ্বাস দেন আইসি অর্ঘ‍্য সরকার। এরপর অবরোধ উঠে। তবে এদিন অবরোধের প্রসঙ্গে সাংবাদিক প্রশ্নে আইসি কোনো মন্তব্য করেননি। তবে রাস্তা অবরোধের জেরে সমস্যায় পরতে হয়েছে পথচারীদের। দীর্ঘক্ষণ বাস, গাড়ি আটকে ছিল রাস্তায়। নির্মলা রায় নামে এক পথচারী বলেন, বেলাকোবায় এক আত্মীয়র সাদ্র বাড়িতে যাব কিন্তু এখানে অবরোধে জেরে আটকে রয়েছি। 

এই ঘটনার পাশাপাশি এদিন বেলাকোবা গ্রামীণ হাসপাতাল দীর্ঘক্ষণ ছিল অ‍্যাম্বুলেন্স শূন্য। আর এই নিয়েই অভিযোগ করেন এলাকাবাসীরা। গীতা বর্মণ নামে এলাকার এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এখন যদি কোনো দূর্ঘটনা কিংবা রেফার কেস থাকে তাহলে কি হবে? কেনো হাসপাতালে অ‍্যাম্বুলেন্স থাকবে না? এই প্রশ্নও তুলেন তিনি এবং কর্তৃপক্ষের যথাযথ ব‍্যবস্থা নেওয়ার দাবীও তিনি জানান।  অ‍্যাম্বুলেন্সের বিষয়টি নিয়ে বেলাকোবা গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ইব্রাহীম শেখকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। এবং দূর্ঘটনায় বিষয়ে তিনি বলেন, ঘটনাটি হাসপাতালের বাইরে তাই তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না, এক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় ব‍্যবস্থা নিবে বলে তিনি জানান।