মালিভিটায় ডাম্পারের আঘাতে ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক পোল

Saturday, December 31, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শনিবার সকাল নাগাদ ভয়ানক পথ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো একটি ডাম্পার। যদিও ঘটনায় কোনো হতাহত হয় নি কেউ। ঘটনাটি ঘটেছে বেলাকোবার শিকারপুর অঞ্চলের মালিভিটা চৌধুরী মোড় এলাকায়। (Malivita Chowdhury More area of ​​Shikarpur, ​​Belakoba)
 
স্থানীয় বাসিন্দারা জানান শনিবার সকাল নাগাদ রাস্তায় একটি বড়ো ধরনের শব্দ শুনতে পায় এলাকাবাসিরা। তৎক্ষণাৎ তারা রাস্তায় এসে দেখে একটি ডাম্পার রাস্তার পাড়ের একটি গাছ ভেঙে কারেন্টের পোল ভেঙে আটকে রয়েছে ইলেকট্রিকের হুকের সাহায্যে। এলাকাবাসীরা জানান রাস্তা অতিরিক্ত ছোট হওয়ার কারণেই এই দূর্ঘনা হতে পারে। এমন কি ডাম্পার গাড়ি চালক সারারাত গাড়ি চালিয়ে ঘুমিয়ে যাওয়ারও অভিযোক তোলেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলকোবা ফাঁড়ির পুলিশ(Belkoba Outpost Police) এবং বেলাকোবা ইলেকট্রিক(Belacoba Electric) অফিসের কর্মরত কর্মীরা।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেস্বর রায় (Rajganj Legislative Assembly MLA Khageswar Roy) জানিয়েছিলেন এই রাস্তার বড়ো করার জন্য যদি সাধারণ মানুষ জমি দিতে ইচ্ছুক থাকে তাহলে এই রাস্তা বড়ো করে দেওয়া হবে। সেই বক্তব্যের পরিপেক্ষিতে এদিন স্থানীয়রা জানান যদি রাস্তা বড়ো হওয়ার জন্য জমি দিতেই হয় তাহলে আমরা সাধারণ মানুষ সবাই জমি দিতে রাজি আছি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator