গাড়ি এবং সাইকেলের টায়ারের আড়ালে উদ্ধার বার্মাটিক কাঠ

Saturday, December 24, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, রাজগঞ্জ: সকলের পর আবার বিশাল সাফল্য বেলাকোবা বনদপ্তরের। এদিন গাড়ি এবং সাইকেলের টায়ারের আড়ালে বার্মাটিক কাঠ পাচার হওয়ার আগে। প্রায় ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন শনিবার ভোর নাগাদ, অসমের গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে একটি গাড়ি করে, গাড়ি ও সাইকেলের টায়ারের আড়ালে বার্মাটিক কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বেলাকোবা বনদপ্তরের, রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে তদন্ত শুরু করেন। এদিন শনিবার ভোর নাগাত তদন্ত চালিয়ে জলপাইগুড়ি, শিলিগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ী এলাকায় আটক করেন সেই গাড়ি। গাড়ি সমেত দুজনকে আটক করেন বনকর্মীরা। ধৃতরা হলেন ভোলা রাম এবং জিতেন্দ্র কুমার, জানা গিয়েছে ধৃত দুজন বিহারের বাসিন্দা। ধৃত গাড়িটিকে আটক করে নিয়ে আসা হয় মান্তারদারি বিড অফিসে। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। সম্পূর্ণ ঘটনা তদন্তে বেলাকোবা বনদপ্তর।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator