টেস্টে ফেল, ফের ‘মানছি না, মানবো না’ স্লোগান তুলে আন্দোলন পড়ুয়াদের

Monday, December 12, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এ যেনো ২২ শুরুর দিকের কথা মনে করিয়ে দেওয়ার মত। ঠিক যেমনটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আন্দোলন করে ছিলো। ঠিক তেমনই চিত্র আবার ২২ এর শেষে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পরীক্ষার টেস্টে ফেল। পাশ করানোর দাবিতে ‘মানছি না, মানবো না’স্লোগান তুলে বিক্ষোভে সামিল হলেন পড়ুয়াদের। কিছু অভিভাবকেরাও দাবি তুললেন প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানোর।যাতে করে পড়ুয়ারা বোর্ড পরীক্ষার বসতে পারে। শিলিগুড়ি গার্লস হাইস্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবছর প্রায় ১৫০ জন পড়ুয়া ফেল করে। এরপরই পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি করে তাদের আরেকবার সুযোগ দেওয়া হোক। তাদের আরেকবার পরীক্ষা নেওয়া হোক। সোমবার সেইমতো পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার কথা বলে স্কুল। এদিন ১০০ এর বেশী পড়ুয়া পরীক্ষায় বসে। কিন্তু কিছু পড়ুয়া অভিযোগ করে দুদিনের মধ্যে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।অন্যান্য স্কুলে অভিভাবকদের ডেকে প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাস করানো হয়েছে।কিন্তু গার্লস স্কুলে তা হচ্ছে না। এদিনের পড়ুয়াদের সঙ্গে আসা কিছু অভিভাবকও দাবি করেন প্রত্যেককে পাশ করাতে হবে। আবার কিছু অভিভাবক স্কুলের সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছেন।
এদিন প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি বলেন, টেস্টের আগে প্রত্যেক অভিভাবকের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। পড়ুয়াদের আরেকবার সুযোগ দিতে সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু যারা পরীক্ষা দেবে না তাদের পাস করানো হবেনা। প্রত্যেককে পাস করাতে হবে এমন দাবি করা উচিত নয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator