গেটবাজার সংলগ্ন ফকটিয়া মোড় এলাকায়, পথ দুর্ঘটনায় আহত দুই যুবক

Sunday, December 25, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সূত্রের খবর, বড়দিন উপলক্ষে বাইকে ঘুরতে বেরিয়েছিল দুই বন্ধু। এদিন রবিবার বিকেল চারটা নাগাদ গজলডোবা থেকে তিস্তা ক্যানাল ধরে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক, পথে ফকোটিয়া মোড় এলাকায় একটি গাড়ি তাদের বাইকে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে খবর। রাস্তায় ছিটকে পড়েন দু’জন।

তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হন বহু এলাকার মানুষ। স্থানীয়রা এসে আহত দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর দেওয়া হয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে, কিছুক্ষন পর ঘটনাস্থলে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে নিয়ে যায়। আহত ওই দুই যুবক মোহন রায় এবং মুনুত রায়, রাজগঞ্জ ব্লকের ফুটকিপাড়া এবং সরকারপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।



×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator