বেলাকোবায় অনুষ্ঠিত হতে চলেছে জেলা প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

Wednesday, January 11, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
আগামী মাসের ৭ এবং ৮ ফেব্রুয়ারি রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় হতে চলছে প্রাইমারি বিভাগের জেলা স্তরের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা। আর এই ক্রিয়া প্রতিযোগিতা সাফল্যমন্ডিত করার জন্য আজ বুধবার বেলাকোবার শিকারপুর অঞ্চলে দেবী চৌধুরানী সভাকক্ষে একটি বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ মোহন রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমারায়, জলপাইগুড়ি প্রাইমারি বিভাগের ডিআই শ্যামল রায় এছাড়াও যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের আধিকার সহ রাজগঞ্জ ব্লকের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বৈঠকের মাধ্যমে ক্রিয়া প্রতিযোগিতার ভেনু এবং তারিখ ঠিক হয়। পাশাপাশি একটি কার্যবাহী কমিটি এবং ১১ টি সাব কমিটি তৈরি করা হয়।

বৈঠকের পর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ মোহন রায় জানান, দু বছর করোনা মহামারির জন্য এই খেলা হয় নি, এবছর পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক, করোনার প্রকোপ নেই বললেই চলে, তাই সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী মাসের ৭ এবং ৮ ফেব্রুয়ারি রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় প্রাইমারি বিভাগের জেলা স্তরের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হতে চলছে, প্রতিযোগিতাটি বেলাকোবা হাইস্কুলের মাঠ ও বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠে হবে বলে তিনি জানান। বৈঠকে উপস্থিত রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বলেন, আজ খেলার সমস্ত কমিটি তৈরি করা হয়েছে, সবাইকে দায়িত্ব দেওয়াও হয়েছে, তাই প্রত‍্যেকেই যাতে নিজ দায়িত্ব পালন করেন তাছাড়াও খেলার দিক থেকে বেলাকোবার নাম জেলার মধ্যে যথেষ্ট খ‍্যাতি রয়েছে, সেহেতু যাতে এই নাম খারাপ না হয় সেই বিষয়ে এদিন প্রত‍্যেক শিক্ষক - শিক্ষিকা এবং কমিটির সদস্যদের বার্তা দেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator