গ্রামে ফিরে সংবর্ধনায় ভাসলো দেবজিৎ

Tuesday, January 03, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Devjit floated back to the village to welcome
সৌভিক দত্ত, জলপাইগুড়ি: ইস্টবেঙ্গল জুনিয়র দলের হয়ে অনূর্ধ্ব ১৭ বিভাগে ইয়ুথ খেলার সুযোগ পায় দেবজিৎ রায়। মনিপুরের ইম্ফলে গ্রুপ পর্যায়ের খেলায় গুয়াহাটি টাউন ক্লাব, জামশেদপুর এফসির মতো ক্লাবের বিরুদ্ধে গোল করে দলকে জয় এনে দিয়ে নজর কেড়েছে এই ছেলেটি। স্বাভাবিকভাবে ধুপগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম পূর্ব মল্লিক পাড়ার দরিদ্র পরিবার থেকে উঠে এসে দেশের স্বনামধন্য কলকাতার ইস্টবেঙ্গলের ক্লাবের হয়ে খেলায় গোটা গ্রাম জুড়ে প্রশংসিত দেবজিৎ। সদ্য গ্রুপ পর্যায়ের খেলা শেষ করে সোজা মনিপুর থেকে কলকাতা হয়ে সোমবার বাড়ি ফেরার পর থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্রামবাসীরা। এদিন ট্রেন থেকে নামতেই ব্যান্ড পার্টি নিয়ে রোড শো করে গ্রামে নিয়ে আসে স্থানীয় ক্লাব পূর্ব মল্লিকপাড়া ক্লাব ও পাঠাগার। সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফে।

ক্লাবের পক্ষে সমীর রায়, জ্যোতিষ রায়রা জানান খুবই খুশি আমরা। দেবজিৎ আমাদের গ্রামের গর্ব। আগামী দিনের পথপ্রদর্শক। পাশাপাশি সোমবার পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের তরফেও সংবর্ধনা দেওয়া হয়। মিষ্টি বিতরণ করা হয়। শিক্ষক সুজন ধর বলেন আমাদেরই প্রাক্তন ছাত্র দেবজিৎ। বিকেলে শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচে আমরা সমস্ত শিক্ষকরা মিলে দেবজিৎ কে সংবর্ধনা জানাই। দেবজিৎ জানায় অন্যান্য গ্রুপে আরো কয়েকটি ম্যাচ বাকি আছে। আমাদের দল বর্তমানে ভালো জায়গায় রয়েছে। পয়েন্টের বিচারে। রাউন্ড ১৬ তে দলের জায়গা পাকা হলে। দিল্লিতে পরবর্তী পর্যায়ের খেলায় অংশ নিতে যাবে সে। এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator