প্রদীপের শিখা থেকে আগুন লেগে ভশীভূত হলো গোটা বাড়ি

Thursday, January 12, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রদীপের শিখা থেকে আগুন লেগে ভশীভূত হলো গোটা বাড়ি, রাজগঞ্জের মাঝিয়ালী অঞ্চলের পাথরঘাটা গ্রামের ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে ঘরে থাকা পয়সা জামা কাপড় এমনকি একটি মাত্র ছিল বাইক তাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে প্রথমে এলাকার লোকেরা আগুন নেভানোর চেষ্টা করে এরপর ঘটনাস্থলে দমকল ছুটে গেলেও তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যায়।
জানা গিয়েছে এদিন বৃহস্পতিবার দুপুরে ঘরে পূজো দেওয়ার সময় সম্ভবত প্রদীপের শিখা থেকে আগুন লাগে, যেহেতু একটি মাত্র ঘরেই সপ পরিবার থাকতেন তাই সঞ্চয় করা টাকা জরুরী নথি পত্র সহ ঘরে থাকা একমাত্র বাইকটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন রাজগঞ্জ থানার পুলিশ ও ঘটনাস্থলে যায় তবে যাওয়ার আগেই ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাড়ি। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত মৃগেন রায় বলেন দুঃখজনক ঘটনা প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব হবে সাহায্য করা হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator