জলপাইগুড়িরতে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! জলপাইগুড়িরতে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

জলপাইগুড়িরতে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

Tuesday, January 03, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়িতে ধর্ষণ করে দশম শ্রেণির ছাত্রীকে খুন করার অভিযোগে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ ও শহরে মিছিল করল ছাত্র সংগঠন এআইডিএসও , যুব সংগঠন এআইডিওয়াইও এবং মহিলা সংগঠন এআইএমএসএস। উল্লেখ্য সময় যত বাড়ছে ছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে সোচ্চার হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যে সিপিএম, বিজেপি ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সোমবার থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিয়ে পলাতক চার অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলল এই তিন সংগঠন। ব্যানার হাতে শহরে মিছিল করে রাজ্য জুড়ে নারীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে আন্দোলনে সামিল হল নেতা নেত্রীরা। মহিলা সংগঠন এআইএম এসএস এর জেলা কমিটির সদস্যা ঝর্ণা রায় বলেন,”রাজ্য জুড়ে ঢালাও মদের লাইসেন্স দেওয়া হয়েছে। এই মদ খেয়ে অসামাজিক কাজ করছে দুষ্কৃতীরা। অবিলম্বে পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যতক্ষণ না অভিযুক্তরা গ্রেফতার হবে ততক্ষণ আন্দোলন চলবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জলপাইগুড়ি বালাপাড়ার ঘটনায় অভিযুক্ত বাকি চারজনকে গ্রেফতার করা না হলে বিজেপি মহিলা মোর্চা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশের সাথে কথা বলার পর এমনই জানালেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী। উল্লেখ্য, গত ৩১ শে ডিসেম্বর জলপাইগুড়ির বালাপাড়াতে দশম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযুক্তদের মধ্যে একজন আত্মসমর্পণ করলেও বাকিরা অধরা বলে অভিযোগ। যাতে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তারই দাবি জানান এদিন মহিলার মোর্চার সদস্যরা। অপরদিকে এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শহরের ডি বি সি রোড অবরোধ করে এবং দোষীদের কঠোর শাস্তির দাবী জানায় ছাত্র নেতৃত্ব।