প্রেমিকাকে ভিডিও কল করে আত্মহত্যা যুবকের

Saturday, January 14, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রেমে প্রত্যাখ্যান! প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার শান্তিগর কলোনি এলাকায়। মৃত ওই যুবকের নাম সুজল সাহা, বয়স ২৩ বছর। পরিবার সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে পার্শ্ববর্তী এলাকার এক যুবতীর সঙ্গে প্রেম ছিল সুজল সাহার। তাদের প্রেমের কথা সুজলের পরিবার সবই জানতো। মৃত ওই যুবক বেশ কিছুদিন ধরে আশঙ্কা করছিল ওই যুবতী তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। অভিযোগ কয়েকদিন আগে ই ওই যুবতী অন্য একটি ছেলের সঙ্গে ঘুরতে যায় এবং সেই ছবি ফেসবুকে স্ট্যাটাসে আপলোড করেন। সেই কারণে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সুজল। গতকাল সুজনের পরিবারের লোকজন তার মামার বাড়ি থাকার কারণে বাড়িতে একাই ছিল সুজল। গতকাল সন্ধ্যা বেলায় নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। পাশের বাড়ির একজন তাকে ডাকতে গিয়ে দেখে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপরই পরিবারের অন্যান্যদের খবর দিলে সকলে ছুটে আসে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায়। পরিবারের তরফ থেকে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জানাবে বলেও জানিয়েছে। পাশাপাশি মৃত ওই যুবকের মোবাইল নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator