বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে উড়ে এল পাথর, ভাঙল ট্রেনের কাঁচ

Tuesday, January 03, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
Stones flew at Bande Bharat Express, breaking the glass of the train
বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। দু’দিন হল যাত্রী পরিষেবা শুরু হয়েছে। এরই মধ্যে আক্রান্ত হল রেলের এই প্রিমিয়াম ট্রেন। দ্বিতীয় দিনেই ঘটল এই বিপত্তি। সাধারণ যাত্রীদের নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস রওনার দ্বিতীয় দিনেই ট্রেন লক্ষ্য করে উড়ে এল পাথর। যার জেরে ভাঙল ট্রেনের দরজার কাঁচ। পাথর ছুড়ে ভাঙা হল ট্রেনের দরজা। সোমবার মালদহের সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। দূর থেকে ছোঁড়া পাথরে একটি দরজারই কাচ ভেঙেছে বলেই জানা গিয়েছে।
এ খবর জানিয়ে রেল বলেছে, যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন। এনএফ রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, কুমারগঞ্জের কাছে চলন্ত ট্রেনে ঘটনাটি ঘটেছে। পাথর ছোড়া হয়েছে। একটা কোচের কাচ ভেঙেছে। যাত্রীরা সুরক্ষিত। তবে ঘটনাটি ইকোনমি ক্লাসের নাকি এক্সিকিউটিভ ক্লাসের কোচে এই ঘটনা তা এখনই নিশ্চিত করে ভাবে জানা যায়নি।

রেলের তরফে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন সিপিআরও। এই ঘটনার জেরে বীরভূমের বোলপুর স্টেশনে বেশ কিছুক্ষণ বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই ট্রেনের দরজাগুলি এমনি ম্যানুয়ালি বন্ধ করা যায় না। সবগুলিই সেন্সর অটোমেটেড দরজা। তাই ওই দরজা বন্ধ করতে সমস্যা হয়। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে সব দু’দিন হল। এরই মধ্যে একের এক অভিযোগে নাজেহাল রেলওয়ে। উদ্বোধনে অনুষ্ঠানের বিতর্কের পর ট্রেনের খাবার নিয়ে অভিযোগ জানান যাত্রীরা। এবার এল পাথর ছোঁড়ার অভিযোগ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator