১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধারে, চাঞ্চল্য রাজগঞ্জের এই এলাকায়!

Thursday, February 09, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
চা বাগানের পাশ থেকে উদ্ধার প্রায় ১১ ফুট লম্বা অজগর। এদিন ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর সংলগ্ন বাখোয়াবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বৃহষ্পতিবার সকাল নাগাদ বাগানে কাজ করতে এসে অজগর সাপটিকে দেখতে পান স্থানীয় শ্রমিকেরা৷ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদপ্তরে। বৈকন্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। আমবাড়ি রেঞ্জের রেঞ্জার সুদীপ্ত সরকার জানিয়েছেন, স্থানীয়রা একটি অজগর সাপ দেখতে পেয়ে খবর দেয়। প্রায় ১১ ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করা হয়। অজগরটিকে বৈকন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator