ফের রাজগঞ্জে সড়ক দুর্ঘটনা ,নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেলো পাথর বোঝাই ডাম্পার

Tuesday, February 28, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এদিন মঙ্গলবার দুপুর নাগাদ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ী গেটবাজার (Mantadari Gatebazar ) সংলগ্ন লোকনাথ মন্দির (Loknath temple) এলাকায় পাথর বোঝাই একটি ডাম্পার গাজলডোবা (Gazaldoba) থেকে সাহুডাঙ্গীর (Sahudangi) অভিমুখে যাওয়ার পথে হঠাৎ রাস্তার মাঝে একটি পিকআপ ভ্যান চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পাথর বোঝাই ডাম্পার, ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাজুড়ে।যদিও ভাগ্যচক্রে প্রাণে বাঁচেন পাথর বোঝাই ডাম্পারটির চালক সহ সহ-চালক। যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সুস্থ রয়েছেন চালক এবং সহ-চালক। অপরদিকে এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন মিলনপল্লী (Milanpalli) ফাঁড়ির পুলিশ। এরপর ক্রেনের মাধ্যমে ডাম্পারটিকে স্বাভাবিক ছন্দে ফেরানো হয়।এই সড়ক দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে সাময়িক যানজটের সৃষ্টি হলেও, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের প্রচেষ্টায় দ্রুত সড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator