Arijit Singh in Siliguri: শিলিগুড়িতে আসছেন অরিজিৎ সিং! কবে কোথায় দেখুন বিস্তারিত

Sunday, February 19, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রথমে শোয়ের দিন হিসাবে ১ এপ্রিল ঠিক হয়েছিল, পরে সেটা বদলে ‍২ এপ্রিল করা হয়। এখন জানা যাচ্ছে, ফের বদলেছে অরিজিৎ সিং-এর শিলিগুড়ি কনসার্টের দিন। জানা যাচ্ছে কনসার্টটি হচ্ছে ৪ এপ্রিল, মঙ্গলবার। ইতিমধ্যেই অরিজিতের এই শো নিয়ে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আসন সংখ্যা ২০ হাজার। তবে কলকাতার থেকেও শিলিগুড়ির শোয়ে টিকিটের চাহিদা নাকি আরও বেশি। আশা করা হচ্ছে, দার্জিলিং, কালিম্পং ছাড়াও উত্তরবঙ্গের নিকটবর্তী জেলাগুলি থেকে অনুরাগীরা সেখানে অরিজিতের গান শুনতে যাবেন। এই তারকা গায়ক অবশ্য চলেন মাটিতে পা রেখেই। বাংলা তথা জিয়াগঞ্জের মানুষের জন্য সবসময় পাওয়া যায় তাঁকে। তাঁর কণ্ঠ লাইভ শোনার জন্য রীতিমতো পাগল ভক্তরা। এবার ভক্তদের জন্য আরও বড় সুখবর। ৪ এপ্রিল শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের কনসার্ট আয়োজিত হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই শো অনুষ্ঠিত হবে। টিকিটের দাম কত হতে চলেছে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে একসঙ্গে যাতে বহু মানুষ এই শো দেখতে পারেন সেই জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। কলকাতা কনসার্ট এবশোয়ের ডায়মণ্ড টিকিট বিক্রি হয়েছিল ৭৫ হাজারে।

টিকিট মূল্য কত?
কলকাতার শোয়ে সবথেকে দামি টিকিটের মূল্য ছিল ৮০ হাজার টাকা। জানা যাচ্ছে শিলিগুড়ির শোয়ের টিকিট ১৫০০ টাকা থেকে শুরু করে ৪৯ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। ৩মার্চ থেকে অনলাইনে শোয়ের টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে। 

সুরের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। বলিউড থেকে টলিউড, একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন। মাটির মানুষ অরিজিৎ সিং এবার আসতে চলেছেন শিলিগুড়িতে। সম্প্রতি শো’য়ের একটি পোস্টারও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ৪ এপ্রিল শিলিগুড়িতে আসছেন অরিজিৎ সিং। অনেকেই ভাবছেন হয়তো এপ্রিল ফুল করা হচ্ছে। কিন্তু না, এমনটা ভাবলে আপনিই বোকা হবেন। ৪ এপ্রিলই শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের কনসার্ট হচ্ছে।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই কনসার্ট হবে। প্রচুর দর্শক যাতে আসতে পারেন সেকারণেই স্টেডিয়ামে কনসার্টটি হবে। কয়েকদিনের মধ্যে যেখানে এই কনসার্টের ব্যাপারে সমস্ত তথ্য জানানো হবে। কত টিকিট থাকছে ও টিকিটের কি দাম থাকছে সবটাই জানানো হবে। অনলাইনে শোয়ের টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে। শিলিগুড়িতে কনসার্ট নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে। এখন অপেক্ষা শুধু।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator