Badaganj Mela 2023: শুরু হলো বদাগঞ্জ ৫১ পীঠ ভ্রামরি দেবী মন্দিরের মেলার

Saturday, February 04, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা (Belacoba) রেঞ্জার সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের (Krishna Das) হাত ধরে উদ্বোধন হলো ৫১ পীঠ ভ্রামরি দেবী মন্দিরের (51 Peeth in Bhramari Devi temple) ৫১ তম পুজো এবং মেলার। এদিন শনিবার ৪ ফেব্রুয়ারি ২০২৩, মেলার শুভ উদ্বোধন হয় এবং মেলা চলবে পাঁচ দিন ধরে ৮ ফেব্রুয়ারি ২০২৩ প্রযন্ত। রাজগঞ্জ (Rajganj) বিধানসভার অন্তর্গত ৫১ পীঠ ভ্রামরি দেবী মন্দিরের, প্রথম দিনের মেলা এবং মাঘ মাসের মাঘী পূর্ণিমার পুজোর উদ্বোধন হয়। মেলা উদ্বোধন হওয়ার আগেই মেলা কমিটির পক্ষ থেকে দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত এবং জলপাইগুড়ি জেলা এসসি. এসটি. ওবিসি. সেলের সভাপতি কৃষ্ণ দাস।
প্রতি বছরের ন্যায় এবারও দূর দুরান্ত থেকে মেলায় দোকান থেকে শুরু করে ভক্তদের ভিড় তুঙ্গে। জলপাইগুড়ি জেলার এই ভ্রামরি দেবী মন্দির এক ঐতিহাসিক মন্দির, শুধু মেলা বলেই নয়। এমনি সময়ও ভক্তদের ভিড় দেখা যায় এই মন্দিরে। এদিন ৪ঠা ফেব্রুয়ারি মেলার উদ্বোধন হলেও এদিন রাত্রে ৯ টায় হবে মায়ের পুজো।
আর সেই পুজোর মাধ্যমেই মেলার শুভ সূচনা হয়ে থাকে। মেলায় ঘুরতে এবং পুজো দিতে আসে দূর দূরান্ত থেকে ভক্তরা। মেলা কমিটির সদস্যরা জানান আজকে আমাদের এই মেলার প্রথম দিন, আমরা চাই মেলা সুস্থ ভাবে চলুক এবং মেলায় সবাই সবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মেলার আনন্দ নিক।
আজকে রাত্রে মায়ের পুজো শুরু হবে। মেলা চলা কালীন এই পাঁচদিন মায়ের প্রসাদ বিতরণ করা হবে। আমাদের এই মেলায় দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এবং ভক্তবৃন্দরা এসে থাকে তবে এবার মেলায় আসার মূল রাস্তা, বদাগঞ্জ(Badaganj) থেকে মালিভিটা (Malivita) যাওয়ার যে রাস্তা সেই রাস্তার একটি ব্রিজ বেহাল অবস্থায় ভেঙে রয়েছে, আর সেই ব্রিজের কাজ শুরু হলেও, গাফিলাতির জন্য এখনো পর্যন্ত সেই ব্রীজটি ঠিক মত তৈরি না হওয়াতে। মেলায় আসা ভক্তদের অনেকটা রাস্তা ঘুরে মেলায় আসতে হচ্ছে। মূল রাস্তার বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের সঙ্গে মেলার যাতায়াত ব্যবস্থা ঠিক হচ্ছে না।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator