গাছে ফুটে উঠেছে বাবা লোকনাথের ছবি, অবাক করা ঘটনা রাজগঞ্জে

Friday, February 10, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তাজ্জব ঘটনা এবার রাজগঞ্জে। ঘটনায় ভিড় সাধারণ মানুষের। ঘটনাটি গাছে ফুটে উঠেছে বাবা লোকনাথের ছবি। এমন ঘটনা চাউর হতেই সেই গাছটিকে দেখতে ভিড় জমাচ্ছেন এলাকা এবং দুর দুর থেকে মানুষ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের আমবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আমবাড়ির মহামায়া কলোনির অরুণ চক্রবর্তীর বাড়িতে বাবা লোকনাথের স্থায়ী মন্দির রয়েছে। এদিন বুধবার হঠাৎই তাদের নজরে পরে বাড়ির একটি গাছে বাবা লোকনাথের মুখের ছবি ফুটে উঠেছে।

আর এই খবর এই ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ গাছটিকে দেখতে আসছেন। বাড়ির মালিক অরুণ চক্রবর্তী জানান, বাড়িতে স্থায়ী মন্দিরে বাবা লোকনাথের পুজো করা হয়। তাই বাড়ির গাছে লোকনাথ বাবার ছবি ভেসে ওঠায় অবাক হচ্ছি। অনেকেই বলছেন গাছটিকে পুজো দিতে। তাই পুজো শুরু করার উদ্যোগ নিয়েছেন তিনি। গাছটিকে দেখতে আসা দেবেন্দ্রপুরের এক যুবক বলেন, খবর শুনে আমিও দেখতে এসেছি। দেখে তো বাবা লোকনাথের মতো মনে হলো।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator