কবর থেকে উধাও মৃত যুবকের মাথা, অবাক করা ঘটনা রাজগঞ্জে

Tuesday, February 14, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কবরস্থান থেকে উধাও মৃত যুবকের মাথা। প্রায় দেড় মাস আগে কবর দেয়া হয়েছিল দুই বন্ধুকে। খুনের অভিযোগ করেছিল পরিবার। প্রমাণ লোপাট করতেই মাথা গায়েব করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মাঝিয়ালী অঞ্চলের ভান্ডারীগঞ্জ এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য।

দেড় মাস আগে রাজগঞ্জের সুখানি অঞ্চল অফিসের কিছুটা দূরে এক রাতে দুই বন্ধুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। পরে হাসপাতালে দুই বন্ধুর মৃত্যু হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করা হয়। সেই তদন্তও করছিল পুলিশ। এর মধ্যেই কবর থেকে মৃত যুবকের মুন্ডু গায়েব করা হল।

পরিবারের লোকেরা বলছেন ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে তাই যাতে ভবিষ্যতে তদন্ত আর না এগোতে পারে তার জন্যই প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। ওই যুবকের নাম শাহেদ আলী। মৃত্যুকালে বয়স ছিল ১৭ বছর।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator