খবরটি শুনুন
অডিও সংস্করণ
হঠাৎ মাটিতে হেলিকপ্টার (Helicopter)। জানা গিয়েছে আসামের গোহাটি থেকে বাগডো করার উদ্দেশ্যে যাচ্ছিল একটি কোম্পানির হেলিকপ্টার। আর রাজগঞ্জের (Rajganj) শিকারপুর(Shikarpur) অঞ্চলের ফুলাতিপাড়া (Fulatipara) এলাকায় পৌঁছতেই আবহাওয়া খারাপ হওয়ার কারণেই জরুরী অবতরণ করে সেই হেলিকপ্টার। বিমানচালকের উপস্থিত বুদ্ধিতে হেলিকপ্টারটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এদিন বৃহস্পতিবার বিকেল প্রায় ৫ টার ঘটনা। ঘটনা চড়াও হতেই হেলিকপ্টার দেখতে ঘটনাস্থলে ভিড় জমে যায় হাজার হাজার মানুষের। প্রথমে আতঙ্ক হলেও কিছু সময়ের মধ্যেই আতঙ্ক কাটিয়ে ছবি তোলার জন্য উতলা হয়ে পড়েন দর্শকরা। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা (Belakoba) ফাঁড়ির পুলিশ এবং রাজগঞ্জ (Rajganj) থানার পুলিশ। সময় যেতেই বাড়তে থাকে দশকের ভিড়। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় তিনি সাংবাদিকদের জানান আবহাওয়া খারাপ হওয়ার কারণেই হয়তো হেলিকপ্টারটির জরুরি অবতরণ করেন। জানা গিয়েছে কিছু যান্ত্রিক মেরামতেরও কারণ রয়েছে। হেলিকপ্টারটির সুরক্ষা দেওয়ার জন্য ঘটনাস্থলে রয়েছে পুলিশ। হেলিকপ্টারটি আজ রাতের মধ্যে ঠিক করেই কাল সকালে গন্তব্যের উদ্দেশ্য রওনা হবে। এরকম ঘটনা আগে রাজগঞ্জ ব্লক এ ঘটেনি। সন্ধ্যা নাগাদ পৌঁছায় জলপাইগুড়ির পুলিশও!
