ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক, প্রাণ গেলো অনেকের

Monday, February 06, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
#প্রথম আপডেট: এদিন সোমবার সকাল নাগাদ অনুভূত হয়েছে ভূমিকম্পের কম্পন। কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কে বলে খবর। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল প্রায় ৭.৮। এর কিছু ক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর।

যদিও ক্ষয়ক্ষতির সংখ্যা ও আহত এবং নিহতের সংখ্যা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং ভিডিওগুলি থেকে মনে করা করা হচ্ছে যে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। ট্যুইটারে শেয়ার করা ভিডিওগুলি, যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, সেখানে দেখা গিয়েছে যে বাড়িগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানুষ চিৎকার করছে এবং জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে।

#শেষ আপডেট: প্রবল ভূমিকম্পের জেরে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়া৷ মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬০০ ছুঁই ছুঁই৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ভয়াবহ ভূমিকম্পের জেরে শুধুমাত্র তুরস্কেই মৃতের সংখ্যা ২৮৪৷ সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৩৯৷ সিরিয়ায় আহতের সংখ্যা ৬০০৷

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator