জাতীয় সড়কে ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম ৭

Thursday, March 23, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জাতীয় সড়কে ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম ৭। এদিন বৃহস্পতিবার ভোর নাগাদ মুর্শিদাবাদ জেলার সুতির এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন সুতির আহিরন সেতুর কাছে পরপর চারটি লরি ও একটি ডাম্পারের সংঘর্ষ হয়। মোট সাতজন আহত হন। স্থানীয়রাই সঙ্গে সঙ্গে আহতদের জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করান। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে তৈরি হয় যানজট। সুতি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator