অতিরিক্ত পণের টাকা না পেয়ে কেরোসিন তেল ঢেলে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

Wednesday, March 22, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অমানবিক অবাক করার মতই ঘটনা, বাবার বাড়ি থেকে অতিরিক্ত পণের টাকা না পেয়ে কেরোসিন তেল ঢেলে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। তবে অগ্নিদগ্ধ না হলেও, গৃহবধূকে ব্যপক মারধর করা হয়েছে। এমনকি বালিশ চাপা দিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। কয়েকদিন বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার পর, এই নারকীয় অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা গৃহবধূ। ঘটনার পর স্বামী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যরা পলাতক বলে পুলিশের দাবি। জানা গিয়েছে ওই গৃহবধূও নিরাপত্তার স্বার্থে তাঁর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার অযোধ্যা গ্রামে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator