স্কুলের সিড়ি থেকে পরে গিয়ে আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দেওয়া হলোনা আর পরীক্ষা

Friday, March 24, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
উচ্চ মাধ্যমিক চলাকালীন বার্থরুমে যেতে গিয়ে স্কুলের সিড়ি থেকে পড়ে গিয়ে আহত হলেন এক পরীক্ষার্থী। ঘটনা ঘটার সাথে সাথেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহত থাকার জন্য পরে এদিন তার পরীক্ষা দেওয়া সম্ভব হয় নি। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বেলাকোবায়। 

জানা গিয়েছে আহত ওই পরীক্ষার্থীর নাম দেবশ্রী রায়। আমবাড়ি চিন্তা মোহন হাইস্কুলের ছাত্রী তিনি। বাড়ি শিকারপুর অঞ্চলের কুন্দরদিঘি এলাকায়। শুক্রবার বেলাকোবা গার্লস হাইস্কুলে অর্থনীতি বিষয়ের পরীক্ষা ছিল তার। সূত্রের খবর, পরীক্ষা দেওয়ার সময় ওই পরীক্ষার্থী বাথরুমে যাওয়ার পথে স্কুলের দোতালা থেকে নামার সময় অপর একজন ছাত্রীর পায়ের সাথে পা লেগে স্কুলের সিড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়। এরপরই তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরীক্ষকেরা। সাথে সাথেই তাকে ভর্তি করে নেন চিকিৎসকেরা। ঘটনার খবর জানতে পেরেই হাসপাতালে আসেন বেলাকোবা কেবল পাড়া হাইস্কুলের সেন্টার সেক্রেটারি এবং বেলাকোবা ফাড়ির পুলিশ। পাশাপাশি হাসপাতালে আসেন দেবশ্রীর পরিবারের লোকজন। আহত থাকার জন্য তবে এদিন পরে তার পরীক্ষা দেওয়া সম্ভব হয় নি বলে জানিয়েছেন সেন্টার সেক্রেটারি অভিজিত গুহ। বতর্মানে দেবশ্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে সিটিস্কেন করার পর আসল কারন বোঝা যাবে বলে বেলাকোবা হাসপাতালে বিএমওএইচ জানিয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator