ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর বাজি কারখানায়, মৃত ৭

Wednesday, March 22, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর কাঞ্চিপুরমে বাজি তৈরির কারখানায়। ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে বাজি তৈরি করার পর তা রোদে শুকোতে দিয়েছিলেন কারখানার কর্মীরা। সেই বাজিতেই আগুন লেগে যায়। তার পর সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে। কারখানার ভিতরে থাকা বাজিতে আগুন ধরেই ভয়ানক বিস্ফোরণ ঘটে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator