খবরের জেরে শুরু হল রাস্তার সংস্কারের কাজ।

Wednesday, March 22, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বুধবার শিলান‍্যাসের মাধ্যমে রাস্তার সংস্কারের কাজের উদ্বোধন করলেন জলপাইগুড়ির বেলাকোবা অঞ্চলের উপ - প্রধান নির্মলা দত্ত। প্রসঙ্গত, গতকাল বেলাকোবার জমাদার পাড়ার রাস্তার বেহাল দশার খবর সম্প্রচারিত করা হয়েছিল খবর বঙ্গে। সেই দিনই রাস্তা মেরামতের আশ্বাস দেন উপ - প্রধান। সেই মতোই পরের দিন অর্থাৎ আজ বুধবার এলাকাবাসীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে রাস্তা সংস্কারের শিল‍্যানাসের করলেন উপ - প্রধান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই রাস্তা বেহাল ছিল, যার জেরে রাস্তা সংস্কারের দাবী ছিল এলাকাবাসীদের।
তাই আজ তাদের কথা ভেবে রাস্তার শিল‍্যানাস করা হল, রাস্তাটি ৮০০ মিটার লম্বা এবং ৩০০ মিটার চওড়া হবে! মোট প্রায় ১৪ লক্ষ টাকার বাজেট রয়েছে। এলাকার শতাধিক বাসিন্দা উপকৃত হবে বলেও তিনি জানান। এদিকে দীর্ঘদিন পর রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশী এলাকার বাসিন্দারা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator