মাথাভাঙা থেকে শিলিগুড়িতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল যুবক! শেষে পথ দুর্ঘটনায় মৃত্যু

Monday, March 13, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।মৃত যুবকের নাম প্রসেনজিৎ বর্মন (২৮)। মাথাভাঙা এলাকার বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, আজ সকালে মাথাভাঙা থেকে বাইকে করে শিলিগুড়িতে কাজের উদ্দেশ্যে আসছিলেন যুবক। সেইসময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর এলাকায় একটি ডাম্পার পেছন থেকে বাইকে ধাক্কা মারে।
বাইক থেকে ছিটকে পড়ে যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর পালিয়ে যায় ডাম্পারের চালক।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator