নাবালিকা ধর্ষণের অভিযোগ জলপাইগুড়ির বেলাকোবায়! গ্রেপ্তার প্রতিবেশি দাদু

Saturday, April 08, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা! এমনটাই অভিযোক এক ব্যক্তির বিরুদ্ধে, হাঁটুর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে, মেয়ের বাড়ির পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে, রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাড়িতে টিভি না থাকায়! সেই অভিযুক্তের বাড়িতে প্রতিদিন টিভি দেখতে আসত, এলাকার এক নাবালীকাI নবম শ্রেণীর ছাত্রীকে বাড়িতেই ধর্ষণ করে বলে অভিযোগ সেই ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল মেয়ের শারীরিক অসুস্থতার কারণ দেখার পর জানতে পারে, সেই নাবালিকা এখন গর্ভবতী। পুরো ঘটনা শোনার পর, মেয়ের বাড়ির পক্ষ থেকে এদিন সকালে রাজগঞ্জ থানার অধিন, বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়I তার পরেই লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শনিবার সেই অভিযুক্তকে কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশI

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator