ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সতর্কতার নির্দেশ জারি রাজ্যে - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সতর্কতার নির্দেশ জারি রাজ্যে

ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সতর্কতার নির্দেশ জারি রাজ্যে

Tuesday, April 18, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
স্বাস্থ্য দফতরের দেওয়া নির্দেশ:- 
✓ ভিড় এড়িয়ে চলুন। যাঁদের কো-মর্বিডিটি রয়েছে। বয়স্ক, অন্তঃসত্ত্বা।

✓ ট্রেনে বাসে যাতায়াত করতে হলে মাস্ক ব্যবহার করুন। ভিড় এলাকায় ঢুকলে মাস্ক পরুন।

✓ হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন।

✓ শিশুদের হাত পরিষ্কার রাখতে স্যানিটাইজার বা সাবান ব্যবহার করতে বলুন।

✓ সর্দি-কাশিতে ভোগা ব্যক্তিদের এড়িয়ে চলুন। শিশু-কো মর্বিডিটি থাকা বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের অবশ্যই।

✓ যাঁরা বুস্টার ডোজ নেননি, তাঁরা নিয়ে নিন।

✓ জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি হলে করোনা পরীক্ষা করান।

✓ করোনা হলে ১ সপ্তাহ আইসোলেশনে থাকুন।

✓ শ্বাসকষ্ট হলে বা অক্সিজেন স্যাচুরেশন কমলে হাসপাতালে যান।

✓ চিকিৎসকদের পরামর্শ নিয়ে কফসিরাপ খান।

[ রাজ্যের করোনা সংক্রান্ত হেল্পলাইন ১৪৪১৬ ]